1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নীলফামারীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

এজি মুন্না, নীলফামারী: নীলফামারীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জেলা সদরের টুপামারী ইউনিয়নের আকবর আলীর ছেলে ওমর ফারুক (২৬) ও রমেশ দাসের ছেলে জাদব রায় (২৫)।
এ ঘটনায় নীলফামারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতার ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটার দিকে বাসটার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার দাম ৪০ হাজার টাকা। রবিবার (২২ আগস্ট) সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com