1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

১০০ পর্বে ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও নির্মাতা শামীম জামান। ৫০ জনের অধিক শিল্পী নিয়ে নির্মাণ করেছেন তারকাবহুল গল্প নির্ভর ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। আজ ১০০ পর্বের মাইলফলক স্পর্শ করবে এই ধারাবাহিকটি। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে নাটকটি। আজ প্রচার হবে এর ১০০তম পর্ব।

মামুন-অর-রশিদের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাসুম বাশার, তারিক আনাম খান, মাহমুদুল ইসলাম মিঠু, সুজাত শিমুল, নরেশ ভুইয়া, রকি খান,ফারজানা রিক্তা, শেলি আহসান, হান্নান শেলি, ওবিদ রায়হান, ফারজানা ছবি, দিলু মজুমদার, হিমে হাফিজ, সামিনা বাশার, সঞ্চিতা দত্ত প্রমুখ।

শামীম জামান বলেন, একই বাড়িতে, পাড়ায়, মহল্লায় একসঙ্গে পাশাপাশি বসবাস করা মানুষদের আনন্দ-বেদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রিয়জন’। বর্তমান সময়ে গল্প নির্ভর নাটক খুব কমই নির্মাণ হচ্ছে। নানান প্রতিকূলতার মাঝেও চেষ্টা করেছি দর্শকদের চাহিদা অনুযায়ী গল্প নির্ভর একটি ধারাবাহিক উপহার দিতে।

তিনি আরো জানান, নাটকটি থেকে বেশ সাড়া পাচ্ছি।  এরই মধ্যে ১২৫ পর্বর শূটিং শেষ করেছি।  যেভাবে দর্শকদের সাড়া পাচ্ছি তাতে ৫০০ পর্ব পর্যন্ত নির্মাণের পরিকল্পনা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com