1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

জামালপুরে জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

জামালপুর : দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে তরুণ স্বেচ্ছাসেবদের দক্ষতা উন্নয়নে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের উদ্যোগে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন বিষয়ে অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২২ আগস্ট) সনাক পর্যায়ের স্বেচ্ছাসেবী ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন মিটিং অ্যাপ জুম এর মাধ্যমে এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। টিআইবি জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন বিভাগের গবেষণা ফেলো নেওয়াজুল মওলা ওরিয়েন্টেশন প্রশিক্ষণটি পরিচালনা করেন। সিলেট ক্লাস্টারের সাতটি সনাক ময়মনসিংহ, জামালপুর, মুক্তাগাছা, নালিতাবাড়ি, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল এর নির্বাচিত ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরাসহ মোট ৭৬ জন এ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

টিআইবি ক্লাস্টার কো-অর্ডিনেটর নাজমা খানম নাজু’র সঞ্চালনায় প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জামালপুর সনাকের সভাপতি অজয় কুমার পাল। জলবায়ু পরিবর্তন বিষয়ে তরুণ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের মৌলিক ধারণা প্রদান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে গৃহিত পদক্ষেপসমূহ, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে টিআইবি’র অভিজ্ঞতা/উদ্যোগসমূহ এবং জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে সনাক পর্যায়ে স্বেচ্ছাসেবী সদস্যদের ভূমিকা ও করণীয় বিষয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয়।

দুই ঘন্টাব্যাপী অনলাইন ভিত্তিক ওরিয়েন্টেশনের বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও অংশগ্রহণকারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময়, পাওয়ার পয়েন্ট স্লাইড প্রদর্শনের মাধ্যমে উপস্থাপনা, বক্তৃতা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়।

সনাক জামালপুর এর জলবায়ু বিষয়ক উপকমিটির আহ্বায়ক মনোয়ারা খানম এতে স্বাগত বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- সনাক শ্রীমঙ্গল এর জলবায়ু বিষয়ক উপকমিটির আহ্বায়ক অয়েন চৌধুরী, টিআইবি সিভিক এনগেইজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টিআইবি কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, টিআইবি ডেপুটি কো-অর্ডিনেটর মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন (প্রশিক্ষণ) নাদিরা সুলতানা, সনাক সদস্য ও সিলেট ক্লাস্টারের সাতটি সনাকের এরিয়া কো-অডিনেটরবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com