1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

দেবের সঙ্গে সানির রোমান্স

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : বিচারকের আসনে বসে আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রনায়ক দেব, বলিউড অভিনেত্রী সানি লিওন। অন‌্যদিকে আরেক বিচারক উচ্ছ্বসিত কণ্ঠে বলতে থাকেন—এ পর্যায়ে একটি রোমান্টিক মুহূর্তে হবে না তাই কি হয়! উপস্থিত সবাই কড়তালি দিয়ে তার কথায় সহমত পোষণ করেন। এরপরই বেজে উঠে ‘কী করে তোকে বলব’ গানটি। আর তার সঙ্গে বাহারি আলোয় সজ্জিত মঞ্চে নাচতে শুরু করেন দেব ও সানি লিওন।

বলছি, ভারতের টেলিভিশন রিয়েলিটি শো ‘ড‌্যান্স ড‌্যান্স জুনিয়র সিজন-২’-এর গ্র্যান্ড ফিনালের কথা। এই মঞ্চে দেব তার অভিনীত সিনেমার গানে সানি লিওনের সঙ্গে রোমান্সে মেতে উঠেন। এ জুটির পারফরম‌্যান্স দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সকলে। রোববার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। তাতে উপস্থিত হয়েছিলেন ‘বেবি ডল’ সানি লিওন।

সানি লিওন প্রসঙ্গে দেব বলেন—‘সানির নাম শুনলে ভালো-খারাপ সবরকম বিষয় মাথায় আসে। কিন্তু সত্যি বলছি, উনি দুর্দান্ত একজন মানুষ। যেকোনো মানুষের পরিচয় তার ব‌্যবহারে। সানির ব্যবহার খুব আকর্ষনীয়।’ গতকাল কলকাতায় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল সানি লিওনের। তা জানিয়ে দেব বলেন, ‘ফ্লাইটের সমস্যার কারণে নির্দিষ্ট সময়ে কলকাতায় পৌঁছাতে পারেননি সানি। তবে সেটে এসেই সবার কাছে ক্ষমা চেয়ে নেন।’

রোববার ইনস্টাগ্রামে ‘ড‌্যান্স ড‌্যান্স জুনিয়র’-এর নানা মুহূর্ত পোস্ট করেন সানি লিওন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, ‘এই ট্যালেন্টেড খুদেদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। আর দেবের সঙ্গে বিচার পর্ব সারতে পেরে ভালো লাগছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com