1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নকলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আর নেই

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নকলা কায়দা মহল্লার নিবাসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান (৭১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (২৩ আগস্ট) সোমবার বিকেল ৫.২০ মিনিটের সময় শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

মোস্তাফিজুর রহমান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে নকলায় ১১ সদস্য বিশিষ্ট ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, ১৯৭২ সালে নকলা থানা ছাত্রলীগের সভাপতি, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের নির্বাচিত ভিপি, ২০১৪ সালে নকলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, ২০১৫ সালের ৪ এপ্রিল নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়ে মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত এই পদেই ছিলেন।

১৯৮৪ সাল থেকে নকলা তৎকালীন (বর্তমাবে জাতীয়করণ হয়েছে) হাজী জাল মামুদ কলেজে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেন।

তিনি ঢাকায় অধ্য য়নরতকালে শেখ কামালের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সকাল সাড়ে ১০ ঘটিকায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে কায়দা বাজারদী গোরস্থানে তার লাশ দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com