
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া জানান, মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব অর্থে বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ পালন করা হবে।