1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

হালুয়াঘাটে সৎ মায়ের সহযোগিতায় কন্যা ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে সৎ মায়ের সহযোগিতায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) কে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত বাবা (৩৫) দীর্ঘদিন ধরে তার দ্বিতীয় স্ত্রীর সহযোগীতায় তার নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিল। ধর্ষণের প্রথম ঘটনাটি ঘটে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি। ওই রাতে কিশোরীর সৎ মা গভীর রাতে তার শোবার ঘরে এসে তাকে ঘুম থেকে তুলে উত্তর পাশের কক্ষে নিয়ে যায়। পরে কিশোরীরর বাবা জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময় একাধিকবার ওই কিশোরী তার সৎ মায়ের সহযোগীতায় বাবার হাতে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর ঘটনা কাউকে না বলতে হুমকি দেওয়া হতো কিশোরীকে। খাওয়ানো হতো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট।

মামলার বাদী কিশোরীর নানা আব্দুল খালেক জানান, প্রায় ৭ বছর আগে আমার মেয়ে দুর্ঘটনায় মারা যায়। পরে তার বাবা আরেকটি বিয়ে করে। মায়ের মৃত্যুর পর আমার নাতনি তার বাবার কাছেই থাকত। গত ১৪ আগস্ট রাতে আমার নাতনি হঠাৎ আমার বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কান্নাকাটি করতে থাকে। এসময় কান্নার কারন জানতে চাইলে শুধু বলে ‘আমি আর ওই বাড়িতে যাব না, ওরা সবাই খারাপ।’ একপর্যায়ে আমার স্ত্রীকে ঘটনা খুলে বলে। আমি সঙ্গে সঙ্গেই আমার আত্মীয়দের সহযোগীতায় ৯৯৯-এ ফোন করে ঘটনা খুলে বলি। পরে পুলিশ এসে তার বাবাকে ধরে নিয়ে যায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান বলেন, আমরা ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের সংবাদ পেয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করি। এ বিষয়ে হালুয়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার অপর আসামি সৎ মাকে ধরার জন্য চেষ্টা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com