1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নকলায় তক্ষকসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরে নকলায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। গতকাল (২৩ আগস্ট) সোমবার রাতে উপজেলার ধনাকুশা (পশ্চিমপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত লোকমান ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে রাত আটটার দিকে নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনারপাড়) এলাকায় জনৈক সাইফুল ইসলামের মনোহরী দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা লোকমান হাসানকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটককৃত লোকমান অনেকদিন যাবত তক্ষক কেনাবেচায় জড়িত।

পরে রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আককৃত লোকমান ও জব্দকৃত তক্ষক নকলা থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com