1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

বিলাসবহুল বাড়ির ঝলক দেখালেন জ্যাকলিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের জুহু এলাকায় নতুন বাসায় উঠেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সমুদ্রের কাছে কর্মযোগ বিল্ডিংয়ে এখন তার নতুন ঠিকানা। শ্রীলঙ্কান এই অভিনেত্রী যে বাড়িতে সংসার পেতেছেন, তাতে আগে থাকতেন প্রিয়াঙ্কা চোপড়া। বাড়িটি ৭ কোটি রুপিতে কেনার পর নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। সেই বাড়ির একঝলক ভক্তদের দেখালেন জ্যাকলিন।

বিলাসবহুল এই বাড়ির অন্দরমহলের একঝলক জ্যাকলিন একটি ভ্লগে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়—খোলামেলা সিটিং এবং ডাইনিং রুম। তাতে প্রিয় পোষ্যর সঙ্গে আনন্দে মেতেছেন তিনি। এরপর ছুটে যান ব্যালকুনিতে। খোলামেলা বারান্দা জুড়ে সবুজের বাহার। সেখানে পুদিনা, লেটুস, সুইস চার্ড, বোক চয় থেকে নানা প্রজাতির গাছ রেখেছেন এই নায়িকা। তা তোলে সালাদ তৈরি করেও দেখান তিনি।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকলিন এই ফ্ল্যাট সাত কোটি রুপি দিয়ে কিনেছেন। জানা গেছে, তার নতুন অভিজাত এই ফ্ল্যাটে পাঁচটি বেড রুম, একটি বিশাল হলঘর এবং একটি সুন্দর বারান্দা আছে। এই ফ্ল্যাট থেকে আরব সাগরের সৌন্দর্যও উপভোগ করা যায়।

২০১৮ সালে মার্কিন পপ গায়িকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা। তার পূর্ব পর্যন্ত এই বাড়িতে বসবাস করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com