1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নকলায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত: চালক আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিয়ন্ত্রন হারিয়ে সরকার পরিবহনের হেলপার মাজাহারুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের চালক।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ছত্রকোনা এলাকায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাজাহারুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার কারহাকাতলী এলাকার মিরাজ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সরকার পরিবহনটি নকলা থেকে নালিতাবাড়ীর উদ্যেশে যাওয়ার সময় ছত্রকোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে ঘটনাস্থলেই হেলপার মাজাহারুল ইসলাম নিহত হন। বাসটিতে কোন যাত্রী ছিল না। বাসটি নালিতাবাড়ী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশে যাওয়ার কথা ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান সরকার পরিবহণের একটি বাসের হেলপারের নিহতের সংবাদ নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com