
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে অবৈধ সালফিউরিক অ্যাসিড বিক্রির অভিযোগে সিদ্দিকিয়া মটরস’র মালিক নূর উদ্দিনকে আটক করেছে র্যাব-১৪। এসময় ১হাজার লিটার সালফিউরিক অ্যাসিড জব্দ করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত নূর উদ্দিন ওই এলাকার আমের আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, অনুমোদনহীনভাবে দীর্ঘদিন ধরে আটককৃত নূর ইসলাম অবৈধ সালফিউরিক অ্যাসিড বিক্রি করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় অ্যাসিড বিক্রির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিদ্দিকিয়া মটরস’র গোডাউনে থাকা ১হাজার লিটার অ্যাসিড জব্দ ও দোকানের মালিক নূর উদ্দিনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে। জব্দকৃত এসব অবৈধ সালফিউরিক অ্যাসিড ইজিবাইকের ব্যাটারিতে পানি হিসেবে ব্যবহার করে।
র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান একাত্তরকে বলেন, ‘আমরা নিয়মিত অভিযান করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’