যশোর : যশোরের শার্শায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্হায় ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাগআঁচড়া ফাড়ি পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। মঙ্গলবার উপজেলার রাড়ী পুকুর-মহিষা সড়কে ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আকবারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ীপুকুর-মহিষা সড়কে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি মোটরসাইকেল ও বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।