1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ফুলবাড়ীতে অজ্ঞাত তরুণী উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার অজ্ঞাত এক তরুণীকে (১৭) উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বেলা ১১টায় ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আব্বাস আলী সরকারের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

আব্বাস আলীর স্ত্রী নহিমা বেগম বলেন, সকাল সাতটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অজ্ঞাত ওই তরুণীকে দেখতে পান প্রতিবেশি সমীর পাল। মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। পরে ওই তরুণীকে আমি আমার বাড়িতে নিয়ে যেয়ে রাখি এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

ফুলবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, খবর পেয়ে আব্বাস আলীর বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদে সে তরুণী বলেছে সে ঢাকার সাভারের হেমায়েতপুরের বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী। তবে সে তার নাম ও পিতার না বলতে নারাজ। সে গত সোমবার রাতে ঢাকা-দিনাজপুরগামী ব্লু-বার্ড কোচে উঠে ফুলবাড়ীতে এসে নেমেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com