1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ফুলবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে মুরগী ও মুরগীর খাদ্য প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্র সি২আরআই প্রকল্পের উদ্যোগে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ১৪৬ জন আদিবাসী, দলিত ও সাধারণ জনগোষ্ঠীর মাঝে উন্নতজাতের মুরগী এবং মুরগীর খাদ্য বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুর দেড়টায় এলুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই ১৪৬ জনের মাঝে প্রধান অতিথি হিসেবে মুরগী ও মুরগীর খাদ্য তুলে দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আহসান হাবিব। এসময় উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবিউল ইসলাম, আলো/সি২আরআই প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, ইকোনমিক ইম্পাওয়ামেন্ট ম্যানেজার মো. মাহমুদ কবির, ইকোনমিক ইম্পাওয়ামেন্ট অফিসার শফিকুল ইসলাম, প্রকল্প সমস্বয়কারী নূরে আলম সিদ্দিকী, সিডিএফ মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, অনুরাধা সরেন প্রমুখ।

আলো/সি২আরআই প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান জানান, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ১৪৬ জন আদিবাসী, দলিত ও সাধারণ জনগোষ্ঠীকে করোনাকালে পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিকল্পে জনপ্রতি ১০টি উন্নতজাতের মুরগী এবং ১০ কেজি মুরগীর খাদ্য বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com