1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

‘মাফিয়া’য় যোগ দিলেন মাহি

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামজিক মাধ্যমে সবসময় সরব থাকে। সম্প্রতি সময়ে কী এমন ঘটল তার জীবনে? তিনি বুধবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে ভেরিফায়েড সামাজিক মাধ্যম ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ।’

মাহিয়া মাহির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আগামীকাল থেকে ‘মাফিয়া’ ওয়েব সিরিজের শুটিং শুরু করছি। সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম। শাহীন সুমনের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তার সঙ্গে সিনেমা করেই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু। এবার ওয়েব সিরিজ করছি।

সেই আনন্দটাই সবার সঙ্গে ফেসবুকে শেয়ার করলাম। তাছাড়া আর কিছু না।’

ব্যক্তি জীবন নিয়ে কোনো প্রশ্নের আগেই নায়িকা বললেন, ‘সবকিছু নিয়ে অনেক সুখে আছি। কাজে মন দিয়েছি।’

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে ‘মাফিয়া’ তৈরি করছেন শাহীন সুমন। বিগ বাজেটের ওয়েব সিরিজটি ১৫০ পর্বে দেখতে পাবেন দর্শক। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় আবার ‘মাফিয়া’র দৃশ্যধারণ হয়েছে।

এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এবার নতুন করে যোগ দিলেন মাহিয়া মাহিসহ মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।

শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। আর এটি মুক্তি দেয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও অ্যাপে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com