1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের ২৫ পরিবারের খোঁজ নিলেন বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজ-খবর ও মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের পাকা ঘরগুলো পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ও শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
বুধবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া আশ্রয়ণ প্রকল্পের ২৫টি ঘর পরিদর্শনসহ প্রকল্পের ঘরে থাকা বাসিন্দাদের খোঁজ-খবর নেন তারা। পরিদর্শনকালে শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, বিভাগীয় কমিশনারের একান্ত সচিবসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com