1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নকলায় ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রবি মিয়াকে (৩০) বুধবার (১৩ ফ্রেব্রুয়ারী) রাতে ঢাকা থেকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। রবি উপজেলার ভুরদী গ্রামের দুইক্কা মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, গত শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে পুলাদেশি গ্রামের ফারুকের লেবুর বাগানের পাশ দিয়ে বোনের বাড়ি যাওয়ার পথে মরাকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে রবি (৩০) ও সোহাগ (২৮) নামে দুই বখাটে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবার এদের আসামী করে নকলা থানায় মামলা দায়ের করে। মামলার অপর আসামী জেলহাজতে রয়েছে।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com