1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কলাপাড়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামের পটিয়ায় দায়েরকৃত ৫শ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুৃপুরের দিকে বাংলাদেশ মফস্বল ফোরাম কলাপাড়া শাখার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সম্মূক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ মফস্বল সাংকাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, মহিপুর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জনসহ কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হারুনর রশিদ মুক্তা। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীর পক্ষে আইনজীবি দীপক কুমার শীল পটিয়া যুগ্ম-জেলা জজ আদালতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ১১ জনের বিরুদ্ধে ৫শ‘ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com