1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে ছেলের দাম্পত্য কলহের জেরে পিতা নিহত, গ্রেফতার ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ছেলের দাম্পত্য কলহের জেরে উভয়পক্ষের মারামারিতে সাহেব আলী (৪০) নামে এক পিতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হয়েছে উভয়পক্ষের আরও ৬ জন। এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৪ আগস্ট মঙ্গলবার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মারামারি এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই গ্রামের সাহেব আলীর ছেলেকে দিয়ে প্রতিবেশি শাহা আলীর ভাতিজিকে পারিবারিকভাবে বিয়ে করানো হয়। বিয়ের পর দাম্পত্য কলহ শুরু হলে বিষয়টি উভয় পরিবারে গড়ায়। একপর্যায়ে কয়েকদিন আগে উভয় পরিবারের মাঝে এ নিয়ে বাক-বিতন্ডা এমনকি হাতাহাতির ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিকেলে পুনরায় একই বিষয় নিয়ে সাহেব আলী প্রতিপক্ষ শাহা আলীসহ অন্যদের সাথে বাক-বিতন্ডা থেকে মারামরি হয়। মারামারিতে সাহেব আলী পক্ষের ৩ জন ও প্রতিপক্ষ শাহা আলী পক্ষের ৪ জন আহত হয়।

পরে আহতদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও সাহেব আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সাহেব আলী যান।

এদিকে সাহেব আলী নিহতের ঘটনায় তার ছেলে সুমন মিয়া বাদী হয়ে ১১জনকে আসামী করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর বৃহস্পতিবার শাহা আলী ও তার স্ত্রীসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত ১১ আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com