1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

মা হলেন নুসরাত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : গত কয়েক মাস ধরে টানা খবরের শিরোনাম টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। প্রথমে বিবাহবিচ্ছেদ, এরপর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় শুরু হয় টলিপাড়ায়। বিষয়টি নিয়ে নানা জলঘোলা হওয়ার পর মা হতে যাওয়ার কথা স্বীকার করেন নুসরাত। প্রশ্ন উঠে এই সন্তানের বাবা কে? কিন্তু বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন নুসরাত জাহান।

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। মা-ছেলে এখন সুস্থ রয়েছেন। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষিরা শুভেচ্ছা জানাচ্ছেন নুসরাতকে। কিন্তু সেই পুরোনো প্রশ্নটি আবারো উসকে দিয়েছেন নেটিজেনরা।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। কয়েক মাস আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। এর দু-দিন পর নিখিল দাবি করেন—নুসরাতের অনাগত সন্তানের বাবা তিনি নন। শুরু হয় তুমুল সমালোচনা।

অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম টলিউডের ওপেন সিক্রেট। অনঃসত্ত্বা নুসরাতকে আগলে রেখেছেন যশ। হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে এখনো নুসরাতের পাশে রয়েছেন তিনি। নেটিজেনদের ধারণা, নুসরাতের সন্তানের বাবা অন‌্য কেউ নন, বরং যশ দাশগুপ্ত। যদিও অতীতের মতো এখনো এই প্রশ্নের উত্তর অমীমাংসিত রেখেছেন নুসরাত-যশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com