1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সোমেশ্বরী নদীতে ডুবে মদিনা (৬) ও মিশামনি (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি গ্রামে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নদী থেকে এ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। মৃত মদিনা ছোট বালিজুড়ি গ্রামের ময়নাল মিয়া ও মৃত মিশামনি রাঙ্গাজান গ্রামের মিনারুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, মদিনা ও মিশামনি পরস্পর মামাতো-ফুফাতো বোন এবং বালিজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকালে দু’জনই বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এতে ঘটনা জানাজানি হলে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দু’জনকেই বিদ্যালয়ের পাশে অবস্থিত সোমেশ্বরী নদীতে কলা গাছের ভেলায় খেলতে দেখা গেছে। পরে নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টায় দুই শিশুরই লাশ উদ্ধার করা হয়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com