1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শার্শায় বেড়েছে শিশু শ্রম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলায় ব্যাপকভাবে বেঁড়েছে শিশু শ্রম। বিভিন্ন পেশায় ঝুঁকে পড়েছে তারা। মহামারী করোনা ভাইরাস সংক্রণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেঁড়েছে শিশু শ্রম। সার্বক্ষণিক বাড়িতে থাকায় নিজেদের খরচ চালাতে যুক্ত হচ্ছে বিভিন্ন পেশায়- এমনটি ধারণা করছেন সচেতন অভিভাবক মহল।
তথ্যমতে, গত দুই দশকের মধ্যে করোনা মহামারীর সময়ে শিশুশ্রম অধিকহারে বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ বলেছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে আরও লাখ লাখ শিশু-কিশোর একই ভাগ্য বরণ করার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শুরুতে শিশু শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছিলো ১৬ কোটিতে। চার বছরে শিশু শ্রমিক বেড়েছে ৮৪ লাখ। করোনাভাইরাস মহামারি শুরুর আগে থেকেই এই সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।
অথচ ২০০০ ও ২০১৬ সালের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা কমে ৯ কোটি ৪০ লাখে নেমে এসেছিল। বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে প্রায় ১৭ কোটিতে পৌঁছেছে. দুই দশকে এটাই প্রথম বৃদ্ধি।
শিশুশ্রম ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের আলাদা আলাদা সংজ্ঞাও রয়েছে। ১৮তম শ্রম পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং ২০১৩-এর সংশোধন অনুসারে কর্মরত শিশু বলতে বোঝায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে যারা সপ্তাহে ৪২ ঘণ্টা পর্যন্ত হালকা পরিশ্রম বা ঝুঁকিহীন কাজ করে। এ শ্রম অনুমোদনযোগ্য। তবে ৫ থেকে ১১ বছর বয়সী কোনও শিশু যদি কোনো ধরনের ঝুঁকিহীন কাজ করে তবে সেটাও শিশুশ্রম হবে। তারাও কর্মরত শিশুর সংজ্ঞায় পড়ে। ৫ থেকে ১৭ বছর বয়সী কেউ যদি সপ্তাহে ৪২ ঘণ্টার বেশি কাজ করে সেটাও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হিসেবে বিবেচিত হবে।
করোনা ভাইরাসের কারণে শিশুশ্রম বেড়েছে বলে ধারণা করা যাচ্ছে। নিজেদের খরচ জোগাতে বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন তারা সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, মধ‍্যবিত্ত ও হতদরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা দ্রুত জড়িয়ে পড়ে শিশু শ্রমে। পরিবারের আর্থিক সমস্যা থাকার কারণে ও পরিবারের চাহিদা মেটাতে তাদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হয় পরিবার। বিভিন্ন কৃষিক্ষেতে দোকানপাটে ও হোঠেল রেস্টুরেন্টে এমনকি ভ‍্যান ও বাইক এবং ইটভাটাতেও ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যায় তাদের। এভাবে শিশুরা শ্রম দিতে থাকলে ভবিষ্যতে সমাজে নিরক্ষরতার হার বেড়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মহামারী করোনা ভাইরাসের মধ্যেও শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে আবারও শিশুশ্রম কমে আসবে বলে মনে করেন সচেতন অভিভাবক মহল ও সুধী সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com