
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সাথে ওয়াশ উদ্যোক্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলাপাড়া পৌরসভা মিলনায়তনে শহরের মধ্যে পানি, পয়:নিস্কাশন ও স্বাস্থ্যবিধি উদোক্তা এবং ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান ওয়াশ ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়ীদের ওয়াশ ব্যবসা শুরু করার জন্য মূলধন সংস্থানের জন্য ব্যাংকের চলমান ও বিশেষ সুযোগ-সুবিধা এবং ওয়াশ ব্যবসায়ীদের জীবন, পন্য ও কারখানার বীমা বিষয়ে আলোচনা করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে ওয়াশ ব্যবসায়ীদের অতিরিক্ত মূলধন প্রয়োজনে ব্যাংকগলোতে কি কি প্রকল্প আছে সেগুলো উল্লেখ করা হয় এবং ওয়াশ ব্যবসায়ীদের সাথে যোগসূত্র স্থাপন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)’র প্রোগ্রাম ম্যানেজার ওয়াহিদুর রহমান, আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক অহিদুল ইসলাম, হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)’র ট্রেনিং অফিসার আব্দুল কুদ্দুস সরকার, মার্কেট ডেভেলোপলেন্ট অফিসার জান্নাতুল নাইম, স্যানিটেশন ব্যবসায়ী আবুল বাশার ইসলাম, স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা ইসরাত জাহান পাপড়ি, গৃহ বর্জ্য সংগ্রহকারী উদ্যোক্তা মুন্নি আক্তার, পানি ব্যবসায়ী আবু জামাল।
অন্যান্যের মধ্যে প্রিমিয়ার ব্যাংক প্রতিনিধি, গ্রিণ ফ্যাইন্যান্স, জামানত ছাড়া সহজ শর্ত ও কমসংস্থান ব্যাংক প্রতিনিধিরা ওয়াশ ব্যবসায়ীদের বিশেষ
লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন- বীমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও মার্কেন্টাইল লাইফ ইন্সুইরেন্স প্রতিনিধিরা সাধারণ বীমা ও জীবন বীমার বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন।