1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বাগান কেটে জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে কাঠের বাগান কেটে জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার গুরুচরন দুধনই গ্রামে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের সদস্য ছানাউল্লাহ আনছারী (৬০)।
এ সময় তিনি বলেন, ‘আমার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকে এবং আমি ও আমার স্ত্রী হাজেরা খাতুন গুরুচরন দুধনই এলাকায় বসবাস করি। আমাদের বাড়ির পাশাপাশি মৃত তছির উদ্দিননের ছেলে মকবুল (৪০), মৃত মইতুল্লাহ শেখের ছেলে আব্দুল জব্বারসহ গংদের সাথে আমাদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৫ আগস্ট বিকেলে আমার বাড়ির পাশেই আমার লাগানো কাঠের বাগানে জমি দখলের উদ্দেশ্যে বেআইনীভাবে ওই গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার কাঠের বাগানে এসে সব গাছ কেটে ফেলে। এতে আমার প্রায় ৭০হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। গাছ কাটার সময় আমি ও আমার স্ত্রী বাঁধা দিতে গেলে তারা আমাদের বেধরক মারধর করে এবং আমাদের প্রাণনাশের ফেলার প্রকাশ্যে হুমকি দেয়। এ জন্য আমরা আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোন সময় আমাদের উপর হামলা করতে পারে। এ ঘটনায় আমি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ঝিনাইগাতী থানার অভিযোগ দায়ের করেছি। আসামীদের দ্রুত গ্রেফতার করতে জোর দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য হাজেরা খাতুনসহ জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। যেখানে ৬ জন বিবাদীর নাম উল্লেখ আছে। আমরা বিবাদীদের ধরতে চেষ্টা করছি। শীঘ্রই ধরতে পারবো বলে আশা করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com