1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শুটিং সেট থেকে ঐশ্বরিয়ার লুক ফাঁস

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক :সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি।

বর্তমানে মনি রত্নমের ‘পোন্নিইন সেলবান’ সিনেমার শুটিং করছেন ঐশ্বরিয়া। ভারতের মধ্যপ্রদেশে হচ্ছে এর দৃশ্যধারণ। সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে শুটিং সেট থেকে এই অভিনেত্রীর লুক ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া ছবিতে রানির লুকে ভারী শাড়ি-গহনায় দেখা গেছে বচ্চন বধূকে। একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে আয়না। চুলে নানা রকম গহনা, সিল্কের দামি শাড়ি পরে ঐশ্বরিয়া। তার পাশে সিনেমার অন্য কলাকুশলীরা।

জানা গেছে, সিনেমার গল্পটি ১০ শতকের। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। গল্পে তিনি ক্ষমতালোভী ও তার চরিত্রটি খুবই রহস্যময়। তিনি চোলা সাম্রাজ্যের পতনের জন্য স্বামীকে ব্যবহার করে যড়যন্ত্র করেন। কারণ তিনি চোলা সাম্রাজ্যের অন্যায়ের শিকার হয়েছিলেন। সিনেমাটিতে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এতে নন্দিনী ও তার মা মন্দকিনি দেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

ঐশ্বরিয়া ছাড়াও সিনেমাটিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, অথর্ব্য মুরালি, নাসের, আর পার্থিবন, শরৎকুমার, কীর্তি সুরেশ, অমলা পাল এবং রাশি খান্না অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com