1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

পদ্মায় ধরা পড়লো ২২ কেজির পাঙ্গাশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২২ কেজি ওজনের পাঙ্গাশ ধরা পড়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে পাবনা জেলার কাজির হাট এলাকার জেলে পরাণ হালদারের জালে এই বিশাল পাঙ্গাশটি ধরা পড়ে।

পরাণ হালদার মাছটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশের মো. দুলাল চালাকের মৎস্য আড়তে নিয়ে আসেন।  সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪শ টাকা কেজি দরে মোট ৩০হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় পাঙ্গাস মাছটি পেয়ে কিনে নেই। পরে মাছটি কেজি প্রতি ১শ টাকা লাভে বিক্রি করে দিয়েছি। অনেক দিন পর একটি মাছ বেশি লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে। তার কাছ থেকে ঢাকার এক শিল্পপতি মাছটি কিনে নেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এই ভরা বর্ষা মৌসুমে এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ নানান মাছ পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com