যশোর : যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা সেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগষ্ট সকল শহিদদের স্মরণে স্মরণ সভা অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শার্শার নাভারন বাজারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরন সভা অনুুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলামের শভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবার রহমানের পরিচালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বেনাপোল পৌর আওয়ামী লীগের আহবায়ক আহসান উল্লাহ মাস্টার।
এসময় অন্যন্যোর মধ্যে উপস্হিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পদক আব্দুর রহমান,শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাপ হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স, সহদপ্তর সম্পাদক সাধন কুমার গোস্বামী, শার্শা উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, শার্শা উপজেলার আওয়ামী লীগ এর সিনিয়ার নেতা বদিয়ার রহমান তরফদার, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কাউন্সিলার মিজানুর রহমান, রাশেদ আলী, শার্শা উপজেলা যুবলীগ এর যুগ্মআহবায়ক সেলিম রেজা বিপুল, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, সাবেক ছাত্রলীগ এর সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়া, আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরাম এর বেনাপোল পৌর শাখার সভাপতি রহমত আলী, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সহসভাপতি এমদাদুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম, ডিহি ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বেনাপোল পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা, পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, নিজামপুর ইউনিয়ন আওয়ামী নেতা আলিম রেজা বাপ্পি, নাভারন আওয়ামী নেতা মিজানুর রহমান,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকুল হোসাইন,যুগ্ম সাধারন সম্পাদক সাইফুজ্জামন সজল, আরিফ হোসেন, টিটু বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।