1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

বিজয়নগরে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, নারী ও শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় বালু বোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে গেছে। এতে নারী ও শিশুসহ ১৭ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে আটজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

আহতরা হলেন, আইয়ূব মিয়া (৪০), ইব্রাহিম (১২), আহমদউল্লাহ (১৩), মুরাদ মিয়া (৩৫), তানজির (১০) ও ফারুক মিয়া (৪৫)।

খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তাদের দেখতে যান। রাত পৌনে ৯টা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

নৌকার যাত্রী সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আঁখি আক্তার বলেন, ‘আমি, আমার স্বামী মুরাদ মিয়া, দুই ছেলে, শাশুড়ি, ভাসুরের তিন ছেলে বিজয়নগরের চম্পকনগর ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজার ঘাটে যেতে নৌকায় উঠি। নৌকায় শতাধিক যাত্রী ছিলো। নৌকা পথিমধ্যে লইস্কা বিলে এসে বালু বোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে পানিতে তলিয়ে যায়। আমি ও স্বামী একটি ছেলেকে নিয়ে সাঁতরে বিলের কিনারে আসতে পারলেও তার আরেক ছেলে, শাশুড়ি ও ভাসুরের তিন ছেলে নিখোঁজ রয়েছেন।’

হাসপাতালে আহত মুরাদ মিয়া বলেন, ‘হঠাৎ ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকা ডুবে যায়। তারপর অনেক কষ্টে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সাঁতরে উপরে উঠতে পারি। আমার ছেলে, মা ও তিন ভাতিজা এখনও নিখোঁজ রয়েছে।’

নৌকায় থাকা যাত্রী মোহাম্মদ রাফি বলেন, ‘আমি নৌকার ছাদে বসেছিলাম। বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে বিকেল সাড়ে ৪টায় নৌকা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আনন্দ বাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। নৌকা লইস্কার বিলে আসলে বালু বোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। আমি ঝাঁপ দিয়ে পানিতে পড়ে সাঁতরে উপরে উঠি।’ রাফি আরও বলেন, নৌকার নিচে ও উপরের শতাধিক যাত্রী ছিলো।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনও নৌকাটি উদ্ধার করা যায়নি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com