1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক যাত্রীসহ ট্রলারডুবি, ২১ লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শুক্রবার বিকালে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রলারের সঙ্গে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সোনা মিয়ার যাত্রীবাহী নৌকার সংঘর্ষ হয়। নৌকাটিতে শিশু ও নারীসহ শতাধিক যাত্রী ছিল। বিকাল পৌনে ৬টায় বিজয়নগরের শেখ হাসিনা সড়কের লইছকাবিল এলাকার তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লইছকাবিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনা পর অনেকে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে শতাধিক। তার মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনের লাশ ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়া। তার মধ্যে ৫ শিশু ও ১৬ নারী রয়েছে। নিহত ও নিখোঁজদের তাৎক্ষণিকভাবে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– বিজয়নগর উপজেলার ফতেপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলাম ভুইয়ার ছেলে আরিফ বিল্লাহ মামনুন (বাবু), বড়পুকুরপাড় গ্রামের সুলমানের স্ত্রী রুবিনা, আদমপুর গ্রামের পরিমলের স্ত্রী অঞ্জনা রানী বিশ্বাস এবং তার মেয়ে প্রীতি রানী বিশ্বাস।
বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহাম্মেদ জানান, ৯৯৯-এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
দুর্ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া জানিয়েছেন, ফায়ার ব্রিগেড ১৪ জনের লাশ উদ্ধার করেছে। তিনি জানিয়েছেন, তারা সেখানে পৌঁছার আগে স্থানীয়রা সাতজনের লাশ উদ্ধার করেছে এবং উদ্ধার কাজ চলছে। ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেবে বলেও রাত ৯টায় জানান তিনি।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও পুলিশ সুপার মো. আনিসুর রহমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com