1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার: ‘‘বেশি বেশি চাষ করি, বেকারত্ব দূর করি’’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, নকলা প্রেসক্লাবের উপদেষ্ঠা মুহাম্মদ হযরত আলী, সভাপতি মো. হারুনুর রশিদ, সহ-সভাপতি শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, আব্দুল মোত্তালেব সেলিম, মাহবুবর রহমান, ইউসুফ আলী মন্ডল, শাহাজাদা স্বপন প্রমুখ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান বলেন, ২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এই মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সপ্তাহর প্রথম দিনে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, ২য় দিনে উদ্বোধী অনুষ্ঠান, মৎস্য চাষী/ব্যাক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরুস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পুনা অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন, ৩য় দিনে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, ৪র্থ ও ৫ম দিন মৎস্যচাষীদের মাছ চাষ বিষযক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ৬ষ্ঠ দিনে সুফলভোগিদের প্রশিক্ষন ও বিভিন্ন উপকরণ বিতরন, ৭ম দিনে ভিডিও কনফারেন্সির এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগনের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী। পরিশেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com