1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে নারী ও শিশুসহ পৃথক তিন অপমৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুই নারী ও এক কন্যাশিশুর অপমৃত্যু হয়েছে। শুক্র এবং শনিবার উপজেলার পৃথক স্থানে ফাঁসিতে ঝুলে, বিষপানে ও পানিতে ডুবে এসব ঘটনা ঘটে।

সূত্র জানায়, উপজেলার বাদলাকুড়া গ্রামে জনৈক গার্মেন্টকর্মী ইব্রাহিম এর স্ত্রী দুই বছর বয়সী এক কন্যাশিশুর জননী আয়শা বেগম (২১) গত ২৫ আগস্ট বুধবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করে। পরে পরিবারের লোকেরা টের পেয়ে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে সে মৃত্যুবরণ করে। মানসিকভাবে অসুস্থ হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল আড়াইটার দিকে উপজেলার পূর্ব রাজনগর গ্রামের কৃষক রফিকুল ইসলাম তার চার বছর বয়সী কন্যাশিশু রিমা খাতুনকে গোসলের জন্য পুকুরে নিয়ে যায়। পরে পুকুর পাড়ের মাচায় বসিয়ে পাশে থাকা ধান ক্ষেতে দেখতে যায় বাবা রফিকুল। ফিরে এসে কন্যাকে দেখতে না পেরে একপর্যায়ে নিজে গোসল করতে পুকুরে নামে। এসময় রফিকুলের পায়ে কন্যার মরদেহ স্পর্শ অনুভব করে। পরে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার মরিচপুরান গ্রামে নওয়াব আলীর ত্রিশ বছর বয়সী বিবাহিত কন্যা আঞ্জুমান আরা অঞ্জু তার মায়ের থাকার ঘরে ঢুকে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পারিবারিক হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com