1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১টায় উপজেলা হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া’র সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, কার্যকরী সদস্য আল মামুন চৌধুরী, মোকাররম হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক আফজাল হোসেন, সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী অফিস ফিল্ড আমিনুল ইসলাম, ক্ষেত্র সহকারী প্রকল্প এর রায়হান সরকার।

২৮ তারিখ থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত ফুলবাড়ী মৎস্য অফিসের কার্যক্রম ও প্রচার প্রচারনা, ইউনিয়ন পরিষদে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা এবং জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

রবিবার সকাল ১০টায় অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল অফিসের নিজস্ব পুকুরে ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিস থেকে পোনা অবমুক্ত করণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com