1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন ও মতবিনিময়

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

শেরপুর: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

শনিবার (২৮ আগস্ট) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ বাস্তবায়ন জেলা কমিটির সদস্য সচিব মো. আমিনুল হক। এ সময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানি ভৌমিকসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে জেলার ৫ জন সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com