1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

চিত্রনায়িকা মৌসুমী এখন সাংবাদিক

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : সাংবাদিক হওয়ার অনেক আগ্রহ ছিল চিত্রনায়িকা মৌসুমীর। বছর চারেক আগে বিভিন্ন সাক্ষাৎকারেও বলেছিলেন তিনি। করোনাকালে এসে তার ইচ্ছেপূরণ হয়েছে। ‘ভিশন-২০২১’ নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন তিনি।
সম্প্রতি ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন মৌসুমীর হাতে তার নিয়োগপত্র তুলে দেন। রাজনৈতিক, অর্থনৈতিক, বৈশ্বিক ও সমসাময়িক নানা ইস্যু এবং খেলাধুলা এবং বিনোদনসম্পর্কিত নানা খবর থাকবে এতে।

নিয়োগ পেয়ে মৌসুমী বলেন, খুব ভালো লাগছে। আসলে সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল আমার। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। তাতে এই পেশার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। আর গণমাধ্যম তো সমাজের আয়না। আমি এই ক্ষেত্রটিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

এর আগে ২০১৮ সালের ৩ নভেম্বর জন্মদিনে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন মৌসুমী।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। ফিল্ম ক্যারিয়ারে দুই যুগ পার করেছেন। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। সম্প্রতি তিনি নন্দিত কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে সিনেমায় যুক্ত হলেন। আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমাটি চলতি অর্থ বছরে সরকারি অনুদান পায়। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com