1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম জন্মাষ্টমী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালিত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে এ উপলক্ষে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরপ্রাঙ্গনে এক আলোচনা ও প্রার্থনার আয়োজন করা হয়।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক কৃষিমন্ত্রী, বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি।  আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় আ’লীগ নেতা গোপাল চন্দ্র সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন রায়, গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা। এসময় পৌর প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, পুজা উদযাপন পরিষদ নেতা বিবেক সাহা, বিধান সরকার শিবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com