1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আঁচল

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। ‘ভুল’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই নায়িকা। সম্প্রতি এই চিত্রনায়িকা নিজেই জানিয়েছেন জীবনের পথে হাঁটতে তিনি ভুল করতে রাজি নন। সময়ের কাজ সময়েই করতে চান। এ কারণে বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আঁচলের প্রেমের গুঞ্জন। আঁচল জানান, ২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে অমির সঙ্গে তার পরিচয়। এরপর থেকেই তাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারই জানেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করছেন তারা।

আঁচল ও অমিকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি দুজনকে ‘ও জান রে’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা গেছে।

অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রাঙ্গনেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন আঁচল। সর্বশেষ ‘আয়না’, ‘চিৎকার’সহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। ‘কর্পোরেট’ নামের ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে ভিন্ন ভূমিকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com