1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পুত্রকে নিয়ে বাসায় ফিরলেন নুসরাত, সঙ্গী যশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : পুত্রসন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। সোমবার (৩০ আগস্ট) দুপুরে হাসপাতাল থেকে নবজাতক ও নুসরাতকে বাসায় নিয়ে যান অভিনেতা যশ দাশগুপ্ত।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, নবজাতককে কোলে নিয়ে হাসপাতালের বাইরে আসেন যশ। তার সঙ্গে ছিলেন নুসরাত জাহান। ব‌্যক্তিগত গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে বসেন নুসরাত। তারপর নবজাতককে তার কোলে দেন যশ। এরপর ড্রাইভিং সিটে গিয়ে বসেন এই অভিনেতা। গাড়িতে ওঠার সময় উপস্থিত সবার উদ্দেশে নমস্কার করেন নুসরাত।

হাসপাতালটির শিশু চিকিৎসক শান্তনু রায় জানিয়েছিলেন—নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে। থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিনসহ বাকি পরীক্ষার ফল ঠিক এলেই মা-সন্তানকে ছেড়ে দেওয়া হবে। জন্মের পর থেকেই শিশুকে স্তন্যপান করাচ্ছেন নুসরাত।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। নিখিল দাবি করেছেন—নুসরাতের এই সন্তানের বাবা তিনি নন। তবে এখনো নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় জানাননি।

প্রেম-বিয়ে-বিচ্ছেদ-সন্তানের খবর প্রকাশ‌্যে আসার পর থেকেই আলোচনায় নুসরাত জাহান। পুরোটা সময় তার পাশে ছিলেন বিশেষ বন্ধু যশ। এরপর হাসপাতালে ভর্তি করানো, সেখানে দেখাশোনা করা, সর্বশেষ বাসায় নিয়ে যাওয়ার কাজটি করেছেন যশ।   গুঞ্জন রয়েছে, নুসরাতের এই সন্তানের বাবা যশ দাশগুপ্ত!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com