1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় ঈমামের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা নূর আলম (৩৮) নামে এক ঈমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বাদ মাগরিব খৈলকুড়া এলাকায় ঝিনাইগাতি-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমী মাদরাসার শিক্ষক ও খৈলকুড়া নতুন জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা নূর আলম মাগরিবের নামাজের ঈমামতি শেষ করে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে স্থানীয়রা মোটরসাইকেল চালক মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের ঈশা (১৮) ও তার মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com