1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে নিখোঁজ, হালুয়াঘাটে মিলল লাশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে নিখোঁজ যুবক হযরত আলীর (৩৩) মরদেহ পাওয়া গেছে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। নিখোঁজের প্রায় ষোল ঘণ্টা পর সোমবার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে হালুয়াঘাট থানা পুলিশ কুতিকুড়া এলাকার কাতলা বিলের ধার থেকে ওই লাশ উদ্ধার করে।

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা পূর্বপাড়া উল্লারবিল এলাকার গোলাম মোস্তফার ছেলে এক সন্তানের জনক হযরত আলী রবিবার রাত আটটার দিকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার গোরকপুর বাজার থেকে নিখোঁজ হয়। ওই সময় থেকে তাকে কোনভাবেই পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে হযরত আলীর পরিবারের পক্ষ থেকে সোমবার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়। সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দেয় স্বজনেরা।

এদিকে সোমবার দুপুরের দিকে পার্শ্ববর্তী হালুয়াঘাটের কুতিকুড়া এলাকার কাতলা বিলের পাশে অজ্ঞাতনামা একটি লাশ নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠায়। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে হযরত আলীর মামা নাজিমুদ্দিন ও ছোট ভাই আবু নাসের ওই লাশের পরিচয় নিশ্চিত করে। তবে কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, লাশ উদ্ধারের সময় সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে। নিহতের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com