1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

আলোচনায় তামান্নার গাউন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। রান্না বিষয়ক তেলেগু টিভি রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’ উপস্থাপনা করছেন তিনি। এই শোয়ের সর্বশেষ পর্বের জন্য মার্চেসা ব্যান্ডের কালো রঙের একটি গাউন পরেছিলেন তামান্না। পুরো গাউন জুড়ে রয়েছে ফুলের নকশা। তার সাজ-সজ্জা করেছেন সুকৃতি গ্রোভার। এমন লুকের ছবি প্রকাশ্যে আসার পর এ অভিনেত্রীর দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা। পাশাপাশি এর মূল্য নিয়ে চলছে আলোচনা।

তামান্না তার ইনস্টাগ্রামে এই লুকের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তারপর প্রশ্ন উঠেছে এই গাউনের মূল্য নিয়ে। বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, তামান্নার এই পোশাক তৈরিতে খরচ হয়েছে ৫ হাজার ৬৪২ ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার ৯৮০ টাকা)। পোশাকটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্চেসা ব্যান্ড। নারীদের পোশাক প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান ২০০৪ সালে যাত্রা শুরু করে।

মিল্কি বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া এই শোয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিচ্ছেন তিনি। এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, এই শোয়ের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। যা এই অভিনেত্রীর টিভি ও ওয়েব সিরিজের পারিশ্রমিকের চেয়েও বেশি।

তেলেগু দর্শকদের কাছে খুবই পরিচিত মুখ তামান্না। বেশ কিছু তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক সত্ত্বেও তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেমিনি টিভি কর্তৃপক্ষ। এই চ্যালেনেই আগামী ২৭ আগস্ট থেকে রান্নার অনুষ্ঠানটি প্রচার হবে।

‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজ তামান্নাকে সর্বশেষ দেখা গেছে। সাসপেন্স-থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন রাম সুব্রামানিয়াম। গত মে থেকে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ডিজনি প্লাস হটস্টারে এর স্ট্রিমিং শুরু হয়েছে। তামান্না ছাড়াও এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— পশুপতি, জিএম কুমার, বিবেক প্রসন্ন প্রমুখ।

বর্তমানে তামান্নার ঝুলিয়ে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘এফ থ্রি’, ‘ঘানি’, ‘মায়েস্ট্রো’, ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘সেটিমার’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com