1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী পুত্রের প্রেমিকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : কিছু দিন আগে অবসর যাপনের জন‌্য প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুত্র অভিমন‌্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়।

মালদ্বীপে থাকাকালীন শ্রাবন্তী বিভিন্ন লুকেশনে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তবে অভিমন‌্যুর প্রেমিকাকে তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি। অবশেষে নিজের দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন দামিনি।

প্রকাশিত ছবির প্রথমটিতে দেখা যায়—হলুদ রঙের জামা পরে সাগর পাড়ে বসে আছেন দামিনি। পরের ছবিতে বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। শ্রাবন্তী পুত্রের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটিজেনরাও। এ ছবির মন্তব্য বক্সে চোখ রাখলে তা বুঝতে অসুবিধা হয় না।

দামিনির এ ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা

দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেম করছেন অভিমন‌্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ‌্যমে এসব তথ‌্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেন—‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com