1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বেনাপোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
যশোর : যশোরের বেনাপোল রেল স্টেশনের পাশে অজ্ঞাত এক ব্যাক্তির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গবার (৩১আগস্ট) ভোরে রেল স্টেশনের পুলিশ ফাড়ির পাশে এলাকার লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
উপস্থিত স্থানীয়রা জানায়, ভোরের দিকে বেনাপোল রেল পুলিশের ফাড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখে। লাশের শরীরের পেটে ও বুকে ক্ষত চিহ্ন অবস্থায় পড়ে আছে। লাশটির পরিচয় জানা যায়নি। মৃত ব‍্যক্তির বয়স (৪০) বছর। কে বা কারা রাতের আধারে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। বেনাপোল পোর্টথানা ও পিবিআই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশ উদ্ধারকারী বেনাপোল পোর্টথানার এস আই রোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান. অজ্ঞাত মৃত ব‍্যক্তির শরীরের বুকে ও পেটে চাকু দিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি।কি জন্য হত্যা করা হয়েছে তদন্ত না করা পযর্ন্ত  কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ হত‍্যাকান্ড বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে অফিসার তৈয়েবুর রহমান জানান,পোর্ট থানা পুলিশের পাশাপাশি আমরাও লাশের পরিচয় ও কি জন্য হত্যা করা হয়েছে  ঘটনা তদন্ত করে দেখছি। মৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সমস্য হচ্ছে। যার কারনে কিছু সময় বিঘ্ন হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com