1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শ্রীবরদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : মায়ের কাছে মোটরসাইকেল কেনার টাকা চেয়ে ব্যর্থ হয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে রেদোয়ান আহমেদ (১৯) নামে এক যুবক।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের সংকরঘোষ গ্রামে। অভিমানী রেদোয়ান ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান আহমেদ কয়েকদিন যাবত তার মা রেখা আক্তারের কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে আসছিল। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করায় সে মঙ্গলবার রাতে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরদিন আশপাশের লোকজন রেদোয়ানকে কাঁঠাল গাছে ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল হাসেম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com