1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

করোনা পজিটিভ ফারাহ খান

  • আপডেট টাইম :: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে ফারাহ লিখেছেন, “অবাক হচ্ছি, ‘কালো টিপ’ পরিনি জন্যই কি এমন হয়েছে! দুই ডোজ টিকা নেওয়া ও পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন মানুষের সঙ্গে কাজ করা সত্ত্বেও কোভিড টেস্টে পজিটিভ হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তদের সকলকে করোনা টেস্ট করানোর অনুরোধে জানিয়েছি। যদি কাউকে জানাতে ভুলে যাই (বয়স বেড়ে যাওয়ায় স্মৃতিশক্তি কমে যাচ্ছে) দয়া করে পরীক্ষা করান। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো।”

জানা গেছে, ফারাহ করোনা আক্রান্ত হওয়ার পর থেকে আতঙ্কে অভিনেত্রী শিল্পা শেঠি। কারণ সম্প্রতি ‘সুপার ড্যান্সার ফোর’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে শিল্পার সঙ্গে ছিলেন ফারাহ। এখানেই শেষ নয়, ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ গেম শোয়ের একটি বিশেষ পর্বের শুটিং করেছেন ‘ওম শান্তি ওম’ নির্মাতা।

কোরিওগ্রাফির পাশাপাশি বর্তমানে রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছিলেন ফারাহ। বলিউডের ‘সত্তে পে সত্তা’ সিনেমার রিমেক পরিচালনা করবেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন হৃতিক রোশান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com