1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শার্শায় নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোরের শার্শায় নিখোঁজের ৫ দিন পর ইসরাফিল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের একটি বাঁশ বাগান থেকে শার্শা থানার পুলিশ ও ডিবি পুলিশ মরদেহটি উদ্ধার করে। ইসরাফিল হোসেন কাশিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, শুক্রবার রাত ৮ টার দিকে ইসরাফিল এর স্ত্রী থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরণে ছিল লুঙ্গী এবং গায়ে গামছা। অভিযোগের ৫দিন পর বুধবার নিখোঁজ ইসরাফিলের মরদেহ সন্ধান পায় পুলিশ।
এ ব্যাপারে সন্দেহ জনকভাবে ৩ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com