1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী শাহাজুল এর নেতৃত্বে পৌর শহরের বাজার থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে ১১টায় দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল, সাবেক ছাত্র নেতা মোঃ মুরতুজা হক অস্টিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরউল্লাহ্, পৌর সহ-সভাপতি মোস্তাহারুল হাসান রিপন, ফুলবাড়ী প্রচার দলের সভাপতি সাজ্জাদ  হোসেন সাজু, ফুলবাড়ী পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক মোনাস সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম পাপ্পু, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমান, উপজেলা প্রচার দলের সাধারণ সম্পাদক শাহাজাহান, পৌর প্রচার দলের সভাপতি কায়ছার আহমেদ, সাধারণ সম্পাদক শিপন।
অন্যাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক আলামিন সরকার পাপ্পু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, প্রচার দল ও  পৌর যুবদল। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com