1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিকরগাছায় রহস্যজনক ভাবে বৃদ্ধার মৃত্যু  

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোরের ঝিকরগাছার পল্লীতে রহস্য জনক ভাবে সাখাওয়াত হোসেন (৬৭) নামক এক বৃদ্ধা নিহত হয়েছে। সে উপজেলার গদখালী ইউনিয়নের সদিরালী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
নিহত বৃদ্ধার স্ত্রী নুরবানুর জানা যায়, রবিবার নিহতের নিকট হতে শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মেম্বর কুতুব উদ্দীন সরকার (৪৮) ৩০ হাজার টাকা ধার করেন। সেই ধারের পাওনা টাকা পরিশোধের জন্য সোমবার সকাল ৯টা থেকে ১০টার দিকে মোবাইলের মাধ্যমে কল করে নিহতকে ডাকেন। তারপর হতে নিহতের সাথে তার পরিবারের সকল প্রকার যোগযোগ বিচ্ছন্ন হয়।
পরবর্তীতে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে গদখালী ইউনিয়নের ফতেপুর ঋষিপাড়ায় হাশেম গাজীর ঘাসক্ষেতে তার লাশ পাওয়া যায়। নিহতের মাথার পিছনে ও ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ পাওয়ার বিষয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক জরুরী ডিউটি অফিসার এসআই (নিঃ) সৈয়দ আবু সুফিয়ান ঘটনাস্থালে গিয়ে লাশের বিষয়ে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জুয়েল ইমরান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ ঘটনাস্থাল পরিদর্শন করেন।
এদিকে নিহত বৃদ্ধার স্ত্রী নুর বানুর চিহ্নিত ব্যক্তি শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের মেম্বর কুতুব উদ্দীন সরকার সোমবার রাতে চার কেজি গাঁজাসহ র‌্যাব-৬ এর নিকট গ্রেফতার হন। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ভালো ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের বিষয়ে আমাদের তদন্ত অব‍্যহত রয়েছে। নিহতের স্ত্রী যাকে সনাক্ত করছে সে সোমবার রাতে চার কেজি গাঁজাসহ র‌্যাব-৬ এর নিকট গ্রেফতার হয়েছে। নিহতের বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তবে নিহতের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করলে মামলা গ্রহন পূর্বক তদন্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com