1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র উদ্যোগে শহরের আড়াইআনী বাজারস্থ দেলু মার্কেটে এ উপলক্ষে কর্মসূচী পালিত হয়।

বিকেলে উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফ আলী, ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান তারা প্রমুখ।

বক্তব্যকালে নেতৃবৃন্দ নকলা ও নালিতাবাড়ী বিএনপি’র দুঃসময়ের কান্ডারী নবীন নেতৃত্ব এবং নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস খানের নেতৃত্বে দলকে শক্তিশালী করে বিএনপি’র বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার কারামুক্তিসহ আসন্ন নির্বাচনে সরকার গঠনে দলকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে নেতাকর্মীদের উৎসাহ ও আহবান জানানো হয়।

এসময় উপজেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল, ছাত্রদল ও মৎসজীবি দলসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দলের চেয়ারপার্সন ও সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও শহর ছাত্রদলের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com