1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কলাপাড়ায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল এবং ডেটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৩১ আগস্ট) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ব্যাবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খাঁন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বিশ্বাস প্রমুখ।

প্রশিক্ষণে অংশ নেয়া কম্পিউটার শিক্ষক টুটুল আমিন এ প্রতিনিধিকে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান প্রয়োগ করে বিদ্যালয়ের ইউনিক আইডিসহ সকল ধরনের কার্যক্রম সহজ হবে।

কর্মশালার প্রশিক্ষক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক মো: সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে প্রতিটি ব্যাচে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কম্পিউটার শিক্ষককে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com