1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

কলাপাড়ায় শতাধিক উপকারভোগীর মোবাইল থেকে বয়স্ক ভাতার টাকা গায়েব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় শতাধিক উপকারভোগীর মোবাইল থেকে বয়স্ক ভাতার টাকা গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বচ্ছ উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ সালে ’বয়স্ক’ ভাতা কর্মসূচূী প্রবর্তন করে সরকার। ২০২১-২২ অর্থ বছরে ৫৭ লাখ এক হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৪৪৪.৫৪ কোটি টাকা। আগে এসব টাকা ভাতাভোগীর ব্যাংক হিসাব খুলে ভাতার অর্থ পরিশোধ করা হতো। সম্প্রতি আরো স্বচ্ছতা আনতে ভাতাভোগীদের মোবাইলে নগদ একাউন্ট খুলে যার যার একাউন্টে টাকা পরিশোধের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে টাকা উত্তোলনের জন্য একটি পাসওয়ার্ড দেয়া হয়।

তথ্য সূত্রে জানা যায়, গত জুন মাস থেকে এমন ঘটনা ঘটতে থাকায় স্থানীয় সমাজ সেবা অফিসে অভিযোগ দিয়েও এর কোন সুফল পায়নি ভাতাভোগীরা। সংঘবদ্ধ একটি চক্র রহস্যজনকভাবে ওই পাসওয়ার্ড সংগ্রহ করে ভাতাভোগীদের মোবাইল থেকে বয়স্ক ভাতার ওই টাকা গায়েব করে ফেলা হয়েছে। যাতে করে সরকারের বয়স্ক ভাতার এ পদক্ষপে ভেস্তে যেতে বসেছে।

এ ব্যাপারে নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের ভাতা ভোগী অনিল চন্দ্র ডাকুয়া এ প্রতিনিধিকে বলেন, তিনি চলতি অর্থ বছরে বয়স্ক ভাতার কার্ড করেছেন। প্রথম ধাপে গত ৩ জুন ৩ হাজার টাকা মোবাইলে আসলেও তিনি মোবাইল ম্যাসেজ খেয়াল না করায় ২৮ জুন তার ওই টাকা তুলে নিয়ে যায় চোর ওই চক্রটি। বিষয়টি তিনি উপজেলা সমাজ সেবা অফিসে অভিযোগ করেও কোন সুরাহা পাননি।

স্থানীয় সমাজ সেবক মিজানুর রহমান টুটু বিশ্বাস জানান, বয়স্ক ভাতার টাকা মোবাইল থেকে গায়েবের ঘটনা অনেকেরই হয়েছে। যা তিনি একাধিক মানুষের মুখেও শুনেছেন।

কলাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বয়স্ক ভাতার টাকা গায়েবের ঘটনা ৩০ থেকে ৩৫ জনের ক্ষেত্রে ঘটেছে। তিনি এ ঘটনায় নগদ জোন ইনচার্জকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com